দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বলা হয়েছে, ভোজ্য তেল আমদানিতে সরকারের প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।