জাতীয়

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৫০ জন গ্রেফতার

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:

ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে বিশেষ অভিযানে ১৫ জামায়াত-শিবির কর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে কোটচাদপুর ৫ জন, সদর থেকে ৩, শৈলকুপা থেকে ৪, কালীগঞ্জ থেকে ১, হরিনাকুন্ডু থেকে ১ এবং মহেশপুর থেকে ১ জামায়াত-শিবির কর্মী সহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জামায়াত-শিবির কর্মীদের নাশকতার মামলায় এবং বাকিদেরকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেো তিনি জানান।

স/আর