সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

দুই ট্রেনে সংঘর্ষ : ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
দুই ট্রেনে সংঘর্ষ : ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রুটে শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনার পর থেকেই এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুটি ট্রেনের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। যা উদ্ধারে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন ধাক্কা দেয়। এতে দুই ট্রেনের সাত বগি লাইনচ্যুত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত যাত্রী।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। আমরা ঘটনার বিস্তারিত পরে জানাতে পারব।’

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল, সেটি আটকা পড়েছে। দ্রুত উদ্ধারকাজ শেষ হলে বাকি ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে।’ সূত্র; কালের কণ্ঠ