সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আজকের দিনে ম্যাককালামের ট্রিপল সেঞ্চুরি

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আজকের দিনে ম্যাককালামের ট্রিপল সেঞ্চুরি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের যাত্রা ১৯৩০ সালে। সাদা পোশাকে কিউইরা একের পর এক সাফল্য পেলেও একটি ট্রিপল সেঞ্চুরির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৮৪ বছর!

২০১৪ সালে সেই আক্ষেপ দূর করেন ব্রেন্ডান ম্যাককালাম। নিউজিল্যান্ডের প্রথম ও একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান ব্রেন্ডান ম্যাককালাম। ওয়েলিংটনে ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি ৩০২ রানের অসাধারণ ইনিংস খেলেন ম্যাককালাম। তার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করে নিউজিল্যান্ড। একই সঙ্গে ধোনির দলের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেন ম্যাককালাম।

প্রথম ইনিংসে ১৯২ রান করা নিউজ্যিলান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ২৪৬ রানে পিছিয়ে ছিল। পরাজয় এড়াতে অসাধারণ কিছু করতে হতো নিউজিল্যান্ডকে। ঘরের মাঠে সেই কাজটি করে দেখান ম্যাককালাম। ৭৭৫ মিনিট ক্রিজে থেকে ৩৬৭ বল খেলে তুলে নেন ট্রিপল সেঞ্চুরি। ৩২ চার ও ৪ ছক্কায় ম্যাককালাম তার ইনিংসটি সাজান। এছাড়া সেদিন  সেঞ্চুরির দেখা পান বিজে ওয়াটলিং (১২৪) ও জেমন নিশাম (১৩৭)। ৮ উইকেটে ৬৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরির স্বাদ পান বিরাট কোহলি।

ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ম্যাককালামের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার।

সূত্র: রাইজিংবিডি