
সিল্কসিটি নিউজ ডেস্ক:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দি গ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি পরিবারের ৯টি ঘর ও মূল্যবান আসবাবপত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চর চাঁদপুর গ্রামের শেখ মাওলা, শেখ কাউছার, শেখ মোস্তফা ও শেখ রহমানের বাড়ির চারটি বসতঘর, গোয়ালঘর, রান্নাঘরসহ ৯টি ঘর পুড়ে গেছে। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ কেউ জানাতে পারেনি।
আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় চারটি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার বলেন, কিভাবে আগুনের সূত্রপাত, তা কেউ বলতে পারছে না। আগুনে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তাদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ









