রাজনীতি

তারেকের সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি জানান, কর্মসূচির অংশ হিসেবে রোববার সারাদেশের থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।

 

ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি রাজীব আহসান এবং সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।সম্প্রতি অর্থপাচারের দায়ে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।

 

সূত্র: রাইজিংবিডি