সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

লঙ্কানদের ১৬৯ টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লঙ্কানদের ১৬৯ টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তনের দিনে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অসিদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানান লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা।
ঘরের মাঠে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১৬৯ রান দরকার লঙ্কানদের।

শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে ফিফটির দেখা পাননি স্বাগতিক কোনো ব্যাটসম্যানই। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ৩৪ বলে ২ চার ও সমান ছয়ে ৪৩ রান করেন তিনি।দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ক্লিনগারের ব্যাট হতে। এছাড়া ম্যাথু হেড ৩১, মোজেস হেনরিক্স ১৭ এবং অ্যাস্টন টার্নার ১৮ রান করেন।

বল হাতে দীর্ঘ এক বছর পর মাঠে ফিরেই নিজের সেরাটা আবারও জানান দিলেন লাসিথ মালিঙ্গা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের খরচায় ২টি মূল্যবান উইকেট তুলে নেন লঙ্কান অভিজ্ঞ এ বোলার। এছাড়া একটি করে উইকেট নেন ভিখুম সঞ্জয়া বান্দ্রা, গুনারত্বে ও সান্দাকান।

সূত্র: রাইজিংবিডি