সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সংগ্রহটা বড় হলো না বাংলাদেশের

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সংগ্রহটা বড় হলো না বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিফটি পেয়েছেন ফারজানা হক। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করা শারমিন আক্তারও রান পেয়েছেন। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে সংগ্রহটা বড় হলো না বাংলাদেশের। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে ভারতকে ১৫৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে রুমানা আহমেদের দল।

কলোম্বোর নন্দেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার সকাল টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি। দলের ১৪ রানের মধ্যেই ফিরে যান শারমিন সুলতানা (৭) ও তিনে নামা সানজিদা ইসলাম (২)।

এরপর ফারজানা হকের সঙ্গে জুটিতে বেঁধে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন আগের ম্যাচে ফিফটি করা শারমিন আক্তার। তবে ভারতীয় বোলারের সামনে দুজন রান তুলেছেন ধীর গতিতে। শারমিন ব্যক্তিগত ৩৫ করে স্টাম্পড হয়ে ফিরলে ভাঙে ২৩.২ ওভারে ৬২ রানের এ জুটি।

শারমিনের বিদায়ের পর উইকেটে আসা অধিনায়ক রুমানাও বেশিক্ষণ টিকতে পারেননি। রুমানা ১১ রান করে ফেরার সময় বাংলাদেশের স্কোর ৩৯.৫ ওভারে ৪ উইকেটে ৯৭। ফারজানা ফিফটি তুলে নিলেও ইনিংস আর বড় করতে পারেননি। আগের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেছিলেন। পরের বলেই সাজঘরে ফেরেন ফারজানা (১২১ বলে ৫ চারে ৫০)।

দলীয় ১১২ রানে ফারজানার বিদায়ের পর নিগার সুলতানা (১৮) ও সালমা খাতুন (১৪) গড়েন ২৬ রানের জুটি। কিন্তু ৬ বলের মধ্যে দুজনই সাজঘরে ফিরলে দেড়শ পেরোনো শঙ্কায় পড়ে যায়। তবে শায়লা শারমিনের ১০ বলে অপরাজিত ১০ রানের সুবাদে শেষ পর্যন্ত দেড়শ পেরোয় বাংলাদেশ।

সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আজ ভারত ম্যাচের পর বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে হলে সুপার সিক্স শেষে শীর্ষ চারে থাকতে হবে বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ১৫৫/৮  (ফারজানা ৫০, শারমিন আক্তার ৩৫, নিগার সুলতানা ১৮, সালমা ১৪, রুমানা ১১, শায়লা ১০*; জোসি ৩/২৫)।

সূত্র :রাইজিংবিডি