সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বোলিং করার বৈধতা পেলেন স্যামুয়েলস

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বোলিং করার বৈধতা পেলেন স্যামুয়েলস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সেই ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছিলেন মারলন স্যামুয়েলস। ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বার অবৈধ বোলিং অ্যাকশনের উদাহরণ রাখায় তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। যদিও ফের নতুন অ্যাকশন নিয়ে বোলিং করার অনুমতি পেয়েছেন ক্যারিবীয় এই তারকা।

 

নতুন অ্যাকশনের জানান দিতে, গত ২৯ জানুয়ারি পরীক্ষা করিয়েছিলেন। অবশেষে আইসিসি জানিয়ে দিল এই অ্যাকশনে কনুই ১৫ ডিগ্রি অতিক্রম করে না স্যামুয়েলসের।

 

অবশ্য তাতেও বেঁচে যাননি স্যামুয়েলস! তার নতুন অ্যাকশনের ফুটেজ ও ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে আম্পায়ারদের কাছে। খেলায় তার নতুন অ্যাকশন যাচাই করতেই এমনটি করা হয়েছে।

 

সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বল করতে গিয়ে রিপোর্টেড হন স্যামুয়েলস। এরপরেই দেখা যায় তার ওই অ্যাকশনে কনুই অতিক্রম করে ১৫ ডিগ্রির বেশি। এ নিয়ে তৃতীয়বার রিপোর্টেড হলেন তিনি। সর্বপ্রথম হয়েছিলেন ২০০৮ সালে!

সূত্র: বাংলা ট্রিবিউন