সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত মুস্তাফিজ

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত মুস্তাফিজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চোট থেকে সেরে ওঠার পর গত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য খেলতে পারেননি সবগুলো ম্যাচ। পুরোপুরি ফিট নন বলে দুটি টেস্টে দলের বাইরে ছিলেন তিনি। একই কারণে ভারত সফরের দলেও রাখা হয়নি তাঁকে।

 

আশার কথা, শ্রীলঙ্কা সফরের আগে মুস্তাফিজ পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য মুস্তাফিজ পুরোপুরি প্রস্তুত। আসন্ন এই সিরিজে সব ফরম্যাটে সে খেলতে পারবে বলে আমার বিশ্বাস। অবশ্য সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চোট থেকে মাত্র সে উঠেছে। এই জন্য তাঁকে দেখেশুনে খেলাতে হবে।’

 

কদিন আগে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা যতটুকু জানি মুস্তাফিজ আগের তুলনায় এখন অনেক বেশি ফিট। আশা করছি শ্রীলঙ্কা সফরের দলে সে থাকবে। অবশ্য সিরিজ শুরুর আগে দলের প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজের অবস্থা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

গত বছর কাউন্টি লিগে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন মুস্তাফিজ। সে সময় তাঁর কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

সূত্র: এনটিভি