জাতীয়

অসুস্থ চিফ হুইপের খোঁজ-খবর নিলেন ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া শুক্রবার (২৯ জুলাই) ইউনাইটেড হাসপাতালে যান।

 

তিনি অসুস্থ ফিরোজের পাশে কিছু সময় কাটান এবং দায়িত্বরত চিকিৎসকের কাছে চিফ হুইপের চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

তিনি  চিফ হুইপের সঙ্গেও কিছুক্ষণ কথা বলে তার শারিরীক অবস্থার বিষয়ে জানতে চান। এসময় আগের থেকে অনেকটা সুস্থ আছেন বলে জানান চিফ হুইপ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিফ হুইপ আ.স.ম ফিরোজ।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় সংসদের নিজ অফিসে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পরে ইউনাইটে হাসপাতালে ভর্তি করা হয়।

 

বর্তমান চিফ হুইপের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকারকে জানান দায়িত্বরত চিকিৎসক।

 

এছাড়াও গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের হুইপগণ হাসপাতালে তাকে দেখতে যান। তারা চিফ হুইপের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন।

সূত্র: বাংলা নিউজ