সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিনোদন

আজিজের অনুপ্রেরণায় বই লিখবেন পূজা চেরি

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৩২ মিনিট পড়া
আজিজের অনুপ্রেরণায় বই লিখবেন পূজা চেরি

সিল্কসিটি বিনোদন ডেস্ক :

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তথা আব্দুল আজিজের সঙ্গে দূরত্ব ঘুচেছে চিত্রনায়িকা পূজা চেরির। এখন অনেকটাই মধুর সম্পর্ক বিরাজ করছে এই নায়িকা ও প্রযোজকের মধ্যে। কিছুদিন আগে এই প্রযোজকের বইয়ের প্রচারণায় একুশে বইমেলায় দেখা গিয়েছিল নায়িকাকে। সেখানেই জানালেন, আজিজের অনুপ্রেরণায় বই লিখতে চান তিনি।

নিজের লেখা বই প্রকাশের ইচ্ছার কথা জানিয়ে পূজা বলেন, যখন আমি পুচকি (ছোট) ছিলাম, একেবারে পুচকি ছিলাম; যখন কোনো কিছুই বুঝতাম না, কিন্তু কবিতা ভালো লিখতাম। আমার মাকে আমি পড়ে শুনিয়েছি।

ছোটবেলার সেই অভ্যাসটা এখন আর নেই। নতুন করে লেখার ইচ্ছা জাগার পেছনে হাত রয়েছে জাজ কর্ণধার আব্দুল আজিজের। তার কথায়, ‘এখন অবশ্য লেখা হয় না। কবিতা খুব ভালো লিখতাম। আমি আসলে এখন আব্দুল আজিজকে অনুপ্রেরণা ভাবি, তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, আমিও কি তাহলে বই লেখা শুরু করব? কবিতা লেখা শুরু করব? তো এখন দেখা যাক।’

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’। বইয়ের প্রচারে দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলামকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি। এরপর পূজা চেরিকে একই স্টলে বইয়ের প্রচারে দেখা গিয়েছিল। অবশ্য সেদিন আব্দুল আজিজকে দেখা যায়নি।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও জাজের হাত ধরেই ‘চিত্রনায়িকা’ হিসেবে যাত্রা শুরু করেন পূজা চেরি। মাত্র ১৪ বছর বয়সে ‘পোড়ামন ২’-এর নায়িকা হন তিনি। রায়হান রাফীর পরিচালনায় এতে তার বিপরীতে নায়ক ছিলেন সিয়াম আহমেদ।