সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

এলোমেলো মেসির সমালোচনা

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
এলোমেলো মেসির সমালোচনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগেই অনেকটা নকআউট হয়ে গেল বার্সেলোনা। কেননা প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারাটাই এখন বড় চ্যালেঞ্জ লুইস এনরিক শিষ্যদের সামনে। তবে পার্ক দেস প্রিন্সেসে বার্সার ব্যর্থতার পাশাপাশি খুঁজে পাওয়া যায়নি দলের সেরা তারকা লিওনেল মেসিকে। ফলে সমালোচনা শুনতে হচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে।

 

ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের পর মেসির সমালোচনায় মেতেছেন ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার। রিও ফার্নান্দিনহো ও স্টিভেন জেরার্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর খেলায় দুর্বলতা খুঁজে পেয়েছেন।

 

আসলে গত রাতে যা হয়েছে তা কাতালান ক্লাবটি হয়তো আর কখনোই মনে করতে চাইবে না। কেননা পুরো ম্যাচে প্রতিপক্ষে গোলবারে ভালো করে একটি শটই নিয়েছে মেসিরা। বর্তমানে বিশ্বসেরা আক্রমণভাগকে এদিন পাওয়াই যায়নি।

 

ম্যাচ দেখে মেসির সমালোচনা করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সেন্টার-ব্যাক ফার্নান্দিনহো বলেন, ‘তার (মেসি) খেলার ধরন খুবই বাজে ছিল। পুরো ম্যাচেই সে এলোমেলো ছিল। এছাড়া তাকে দেখতে বিমর্ষ মনে হলো।’

 

এদিকে ফার্নান্দিনহোর সুরে সুর মিলিয়ে লিভারপুলের সাবেক তারকা জেরার্ড বলেন, ‘সে বিন্দু পরিমাণ সুযোগ কাজে লাগাতে পারেনি। পুরোটাই ব্যর্থ।’

 

আগামী আট মার্চ ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগে পিএসজিকে আতিথিয়েতা জানাবে বার্সা। পরের রাউন্ডে যেতে হলে দলটিকে অন্তত তাদের ৫-০ গোলের জয় অথবা ৪-০ জিতে পেনাল্টিতে এগিয়ে থাকতে হবে।

সূত্র: বাংলা নিউজ