সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বার্সার সামনে ইবার্সার সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জতিহাস গড়ার চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বার্সার সামনে ইবার্সার সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জতিহাস গড়ার চ্যালেঞ্জ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বার্সেলোনাকে ইতিহাস গড়েই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হবে। ন্যু ক্যাম্পে শেষ ষোলোর ফিরতি পর্বে মেসি-নেইমারদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা।

 

অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া, জুলিয়ান ড্রাক্সলার ও এডিসসন কাভানির গোলে দাপুটে জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখলো ফরাসি চ্যাম্পিয়নরা। কোনো দলই চার গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের বাধা টপকাতে পারেনি।

 

অর্থাৎ, লুইস এনরিকের বার্সাকে টুর্নামেন্টে টিকে থাকার দৌড়ে রেকর্ড গড়েই জিততে হবে ৫-০ গোলে। নির্ধারিত সময়ে কমপক্ষে সমান ব্যবধানে (৪-০) এগিয়ে থাকতে পারলেই খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। পিএসজি একবার বল জালে জড়ালেই অ্যাওয়ে গোলের সুবিধা পেয়ে যাবে।

 

তাই আক্রমনাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণভাগকেও সুরক্ষিত রাখার বিকল্প নেই। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে লুইস এনরিকের শিষ্যরা। আগামী ৮ মার্চ (বুধবার) শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচ ‍অনুষ্ঠিত হবে। ন্যু ক্যাম্পে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

 

সবশেষ ২০১২-১৩ মৌসুমে এমন ভুলের থাকার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বার্সা। কিন্তু, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-০ গোলে হারের পর ঘরের মাঠেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন ইনিয়েস্তারা। দুই লেগ মিলিয়ে কাতালানদের ৭-০ গোলের লজ্জায় ডোবায় বাভারিয়ানরা।

 

ইতিবাচক দিকও রয়েছে। ওই আসরের শেষ ষোলোতে এসি মিলানের মাঠে ২-০ গোলে হারের পর ন্যু ক্যাম্পে ৪-০ গোলের উড়ন্ত জয় তুলে নিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। সেখান থেকেও অনুপ্রেরণা নিতে পারে টিম বার্সা।

সূত্র: বাংলা নিউজ