সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৩২ মিনিট পড়া
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২২-২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুল হাসান অভিকে সভাপতি ও দৈনিক ইনকিলাব’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাজালাল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওবাইদুল্লাহ রকি (দৈনিক আমাদের অর্থনীতি) ও মোস্তাফিজুর রহমান মিন্টু (ডেইলি সান), সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ শোয়াইব শুভ (দ্যা বাংলাদেশ এক্সপ্রেস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন (জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম নেহাল (দৈনিক আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিব (রাজশাহী প্রতিদিন)।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন/ডেইলি ক্যাম্পাস), আশিকুল ইসলাম ধ্রুব (ইত্তেফাক), জুবায়ের জিসান (ঢাকা পোস্ট)।

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, সদ্য বিদায়ী সভাপতি বেলাল হোসাইন বিপ্লব ও সাধারণ সম্পাদক আবু সাইদ সজল, সহ-সভাপতি সোহানুর রহমান সুমন ও মামুনুর রশীদ।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় ভিসি, প্রোভিসি, প্রক্টর, জনসংযোগ প্রশাসক, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

জি/আর