সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পিএসএলে আজ খেলবেন মাহমুদউল্লাহ?

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পিএসএলে আজ খেলবেন মাহমুদউল্লাহ?

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্লাডিয়েটর্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ভারতের বিপক্ষে টেস্টের কারণে পিএসএলের শুরু থেকে থাকতে পারেননি মাহমুদউল্লাহ।

তাই টেস্ট শেষ করেই দুবাইতে গিয়েছেন তিনি। যোগ দিয়েছেন কোয়েটা গ্লাডিয়েটর্স শিবিরে। আজ খেলা রয়েছে তার দলের। বাংলাদেশ সময় রাত ১০টায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি।

গতকাল বাংলাদেশ দল যখন দেশে ফিরে, মাহমুদউল্লাহ রিয়াদ তখন কোয়েটায় যোগ দেন। ভ্রমণক্লান্তি কাটিয়ে আজ কী মাঠে নামবেন তিনি। সম্ভাবনা কম। কারণ, কোয়েটা গ্লাডিয়েটর্স আগের দুই ম্যাচের দুটিতেই জিতেছে। তাই উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবে না তারা। আর যদি ভাঙে সেক্ষেত্রে খেলতেও পারেন বাংলাদেশের সাইলেন্ট কিলার।

সূত্র: রাইজিংবিডি