সদ্য প্রকাশিত
নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
অন্যান্য

মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাদ্রাসাছাত্রী তানিয়া আক্তার (১৩)।

বৃহস্পতিবার সকালে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা তানিয়া ওই গ্রামের কেফায়েত উল্লাহর মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। সে খিরাসার মোহনপুর দাখিল মাদ্রাসার সদ্য ভর্তি হওয়া অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল চালাচ্ছিল তানিয়া। মেয়ের সারাক্ষণ মোবাইল আসক্তিতে বিরক্ত হয়ে বকাঝকা করেন মা হাছিনা বেগম। সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা যাওয়ার সময় তানিয়া গোমরা মুখে ঘরে বসে থাকতে দেখে মা আবারও মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দেন। কিন্তু মেয়ে তানিয়া আক্তার মোবাইল ছাড়া মাদ্রাসায় যাবে না! ক্ষিপ্ত হয়ে মা আবারও মেয়ের প্রতি ক্ষোভ ঝেড়ে গরুর জন্য ঘাঁস আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে তানিয়া গলায় ওড়না পেঁচিয়ে নিজের বসতঘরের তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সূত্র: যুগান্তর