সব খবর

সাংবাদিক পলাশের মায়ের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ডেইলি অবজারভার‘র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও শিবগঞ্জ পৌর এলাকার মাস্টারপাড়া গ্রামের জামাল হোসেন পলাশের মা তোহরানা বেগম’র ( ৮০) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শিবগঞ্জ কেন্দ্রীয় গোরস্থানে নামাযে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে বৃহস্পতিবার তিনি মারা যান।

এদিকে জামাল হোসেন পলাশের মায়ের মৃত্যুতে শিবগঞ্জের কর্মরত সাংবাদিকসহ সুশীল সমাজ মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স/আর