সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভারত থেকেই পিএসএল খেলতে গেলেন মাহমুদউল্লাহ

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারত থেকেই পিএসএল খেলতে গেলেন মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি হেরেছে বাংলাদেশ। হায়দরাবাদের ওই ম্যাচ শেষ করেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার উদ্দেশে বিমানে চড়েন মাহমুদউল্লাহ। গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

পিএসএল শুরু হয়ে গেছে আগেই। টুর্নামেন্ট শুরু হলেও জাতীয় দলের খেলা থাকায় মাহমুদউল্লাহ যোগ দিতে পারেননি। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি শেষেই তাই উড়াল দেন তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। তার সঙ্গে পিএসএলে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাহমুদউল্লাহ ভারত থেকে খেলতে গেলেও এই দুই ক্রিকেটার ভিসা জটিলতার কারণে যাননি বলে জানা গেছে। দেশে ফিরে তাদের যাওয়ার কথা পিএসএল খেলতে।পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে হলেও নিরাপত্তার কারণে প্রতিযোগিতাটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

সাকিব ও তামিম এবার খেলবেন একই দলে। বাংলাদেশি দুই তারকাকে কিনেছে পেশোয়ার জালমি। কুড়ি ওভারের এই টুর্নামেন্টের খেলার অভিজ্ঞতা তাদের আগে থেকে থাকলেও মাহমুদউল্লাহর এটাই প্রথম টুর্নামেন্ট।

সূত্র: বাংলা ট্রিবিউন