সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আইপিএলের নিলামে মিরাজ

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আইপিএলের নিলামে মিরাজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত কয়েক মৌসুম ধরেই নিয়মিত খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমে দারুণ খেলেছিলেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এবারও তাদের দুজনের সঙ্গে আগে থেকে চুক্তি করে ফেলেছে কলকাতা নাইটরাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

 

এর বাইরে আসন্ন আইপিলের নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম। বাকি পাঁচজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক ও তাসকিন আহমেদ। নিলামে ওঠা সবারই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

 

মিরাজ এবারই প্রথম আইপিএলের নিলামে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বলহাতে দারুণ নৈপুণ্য দেখানোর পর ভারত সফরে গিয়ে ব্যাটহাতেও ভালো খেলেছেন তিনি। তাই হয়তো সবার নজরে এসেছেন তিনি।

 

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা খুব কম হলেও এবার প্রতিনিধি বাড়ার সম্ভাবনা আছে। যদিও শ্রীলঙ্কা সফরের কারণে বাংলাদেশের​ বেশির ভাগ তারকা ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত থাকবেন। এই বিবেচনায় বাংলাদেশি ক্রিকেটারদের দলগুলো নেবে কি না সেটাই এখন দেখার।

সূত্র: এনটিভি