সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

নিষিদ্ধের তালিকা বাড়ছে

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নিষিদ্ধের তালিকা বাড়ছে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তানি ক্রিকেটারদের ন্যাক্কারজনক ঘটনায় বারবার কলঙ্কিত হচ্ছে ক্রিকেট। দুর্নীতির অভিযোগে শারজিল খান, খালিদ লতিফের পর মোহাম্মদ ইরফানকে নিয়ে বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন আরেক পাকিস্তানি নাসির জামশেদ।

খালিদ লতিফ ও শারজিল খানকে সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুর্নীতির অভিযোগে তাদের উপর এই নিষেধাজ্ঞা নেমে আসে। একই অভিযোগে পর্যবেক্ষণে রাখা হয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ করা হতে পারে জাতীয় দলের পেসার ইরফানকে। স্পট-ফিক্সিং কাণ্ডে আরও ক্রিকেটার জড়িত আছে কি না, সে বিষয়ে এখন তদন্ত চলছে।

 

তবে পাকিস্তান সুপার লিগে খেলছিলেন না উদ্বোধনী ব্যাটসম্যান জামশেদ। গতবারের মতো এবারও পিএসএলে কোনো দল পাননি তিনি। দুর্নীতি বিরোধী কোড ভাঙায় জামশেদকে নিষিদ্ধ করার খবর জানায় পিসিবি।

 

দুবাইয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইরফান, শারজিল আর লতিফ খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। নিষেধাজ্ঞার পর তাদের দুবাই থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়। বিস্তারিত তদন্তের জন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়েছে। তবে, এখনও ইরফানকে নিষিদ্ধ করা হয়নি।

 

নিজেদের প্রথম ম্যাচে অবশ্য খালিদ লতিফ সেরা একাদশে ছিলেন না। শারজিল থাকলেও ব্যক্তিগত ১ রানে হাস্যকরভাবে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন। পেশোয়ার জালমির বিপক্ষে এবারের পিএসএলের প্রথম ম্যাচে খেলেন ইরফান। সে ম্যাচে তিনি দুটি উইকেটও নেন।

 

পিসিবি থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায় পিএসএলকে কলুষিত করতে একটি আন্তর্জাতিক চক্র অবৈধ টাকার লেনদেন করছে। বিষয়টি খতিয়ে দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট ও আকসু। অভিযোগ পাওয়ায় শারজিল ও লতিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই অভিযোগে এক দিন পর পেসার মোহাম্মদ ইরফানকে নিষিদ্ধের ব্যাপারে আলোচনা চলছে। পিএসএলের সততা রক্ষার স্বার্থে আইসিসির সাহায্য নিয়ে পিসিবি বৃহৎ পরিসরে তদন্ত করছে এবং এটি চলতে থাকবে।

 

তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে আরও দুই পাকিস্তানি ক্রিকেটারকে। করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব হাসানকে নিষেধাজ্ঞা দেওয়া না হলেও তাদের সন্দেহের তালিকায় রেখেছে বোর্ড। আপাতত তাদের খেলতে কোনো বাধা নেই।

 

পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নিষিদ্ধরা পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত যেকোনো টুর্নামেন্ট এবং আইসিসি সমর্থিত যেকোনো আয়োজনে নিষিদ্ধ থাকবেন।

সূত্র: বাংলা নিউজ