সব খবর

সাংবাদিক ইউনিয়নের নির্বাচন: রাজশাহীতে সর্বোচ্চ ভোট পেলেন অশোক

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে উপ-নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন।

তারা হলেন, অশোক চৌধুরী, আবদুল জলিল ভূইয়া ও মনজুরুল আহসান বুলবুল।

এ নির্বাচনে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে ভোট গ্রহণ চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

নির্বাচনে অশোক চৌধুরী পান সর্বোচ্চ ৩০ ভোট, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া পান ১৮ ভোট ও মুঞ্জুরুল হাসান ‍বুলবুল পান ৮ ভোট। বাতিল হয়েছে ৫টি ভোট।

স/আর