সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

অন্য এক মিরাজকে দেখল হায়দরাবাদ

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
অন্য এক মিরাজকে দেখল হায়দরাবাদ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র তিনি। মেহেদি হাসান মিরাজের অফিস্পিনে ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দল পর্যদুস্ত হয়েছে। এর পরও বলহাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং সামর্থ্যও যে আছে, সেটা এবার প্রমাণিত হলো হায়দরাবাদে।

 

সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশ হেরেছে ঠিক, এর মধ্যে যে কয়টি প্রাপ্তি আছে তার মধ্যে একটি মিরাজের ব্যাটহাতের সাফল্য। ম্যাচের দুই ইনিংসেই এই তরুণ অলরাউন্ডার ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। বিশেষ করে প্রথম ইনিংসে দারুণ একটি হাফ সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বের বেশ নজর কেড়েছেন।

 

প্রথম ইনিংসে মিরাজ খেলেছেন ৫১ রানের চমৎকার একটি ইনিংস। ১৩৬ মিনিট পিচে থেকে ১০৭ বল খরচ করে এই ইনিংস গড়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও যথেষ্ঠই উজ্জ্বল ছিলেন মিরাজ। যদিও দুর্ভাগ্যজনক ২৩ রান করে আউট হয়ে যান তিনি।

 

দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা যখন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তখন মিরাজের দৃঢ়তাপূর্ণ দুটি ইনিংস সত্যিই প্রশংসার দাবি রাখে।

 

অবশ্য মিরাজ নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ অনেক আগেই দিয়েছেন, অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময়ই। বিশেষ করে গত যুব বিশ্বকাপের ছয় ম্যাচে পাঁচ ইনিংস ব্যাটিং করে ৬০.৫০ গড়ে করেছেন ২৪২ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বাদশ স্থানে ছিলেন তিনি। টানা তিনটি ম্যাচে খেলেছেন অর্ধশতকের ইনিংস। সব মিলিয়ে পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই মিরাজ করেছেন অর্ধশতক।

 

এবার টেস্ট ক্রিকেটেও বলহাতের পর ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন মিরাজ। জাতীয় দলের হয়ে অলরাউন্ডিং পরিচয়টা এবার কতটুকু তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার।

সূত্র: এনটিভি