সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নগরীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২২২ মিনিট পড়া
নগরীতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে স্বামী, ননদ, শ্বশুরের নির্যাতনে গৃহবধূ সাদিয়া খাতুনের মৃত্যু হয়েছে দাবি করে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১ টার দিকে নগরীর সোনাদিঘীর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত সাদিয়ার পরিবার সদস্য ছাড়াও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে সাদিয়ার বাবা গোলাম রসুল দাবি করেছেন, ‘‘গরীব পরিবারের মেয়ে হওয়ায় সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা কোটিপতি প্রভাবশালী পরিবারের  সদস্য হওয়ায় ‘‘সাদিয়ার মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক। খুনিরা বুক ফুলিয়ে এলাকায় ঘোরা ফেরা করছে। তারা টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করেছে। সাদিয়া আত্মহত্যা করেছে বলে প্রচার করে খুনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’’

চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন বলেন, ‘‘আমরা বিষয়টা তদন্ত করেছি। মৃত সাদিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ব্যক্তিগত ফোনে একটি ভিডিও পাওয়া গেছে। সেখানে সাদিয়াকে বলতে শোনা যাচ্ছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। এ থেকে ধারণা করা হচ্ছে সাদিয়া আত্মহত্যা করেছে। তবে কেন আত্মহত্যা করেছে বা তিনি খুন হয়েছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুনের প্রমান বা আত্মহত্যার প্ররোচনার প্রমান পাওয়া গেলে ইউডি মামলা হত্যা মামলা হিসেবে রজু হবে।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বিকেলে নিজ ঘর থেকে সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। তবে সাদিয়ার বাবা এটিকে হত্যা বলে দাবি করে থানায় অভিযোগ দাখিল করেন।

এস/আই