সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

অশ্বিন যখন অটোগ্রাফ নিলেন মুশফিকের!

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অশ্বিন যখন অটোগ্রাফ নিলেন মুশফিকের!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হায়দরাদ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট তুলে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন গড়েছেন দারুণ একটি রেকর্ড। সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেট তুলে নেন তিনি। তাই নিজের আড়াইশতম শিকারের সইও রেখে দিলেন এই ভারতীয় স্পিনার।

 

সোমবার পঞ্চম দিনের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ দুই দল যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিল তখন মুশফিকের দিকে বল এগিয়ে দিয়ে তাতে সই চাইলেন অশ্বিন। বাংলাদেশ অধিনায়কও  হাসিমুখেই তাঁকে অটোগ্রাফ দিলেন।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে মুশফিক বলেন, ‘অশ্বিন তাঁর রেকর্ড গড়া সেই বলে অটোগ্রাফ চেয়েছিলেন। তাই আমি সই দিয়েছি।’

 

হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেট নিয়ে রেকর্ড গড়েন অশ্বিন। ২৫০টি উইকেট নেন তিনি। যাতে ৩৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল অসি পেসার ডেনিস লিলির। ৪৮ টেস্টে তিনি আড়াইশ উইকেট নিয়েছিলেন এই অস্ট্রেলীয় পেসার।

 

অশ্বিনের মোট উইকেট এখন ২৫৪টি। হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে আরো চারটি উইকেট নেন তিনি।

সূত্র: এনটিভি