সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২২২ মিনিট পড়া
রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে প্রায় ৫ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাণীনগর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে সান্টু (২৩), পারসিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুর রহমান রনি (২৫), পশ্চিম দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে অপু (২৮), আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মফিজ সরদারের ছেলে মামুনুর রশিদ ওরয়ে মন্টু (৩২) ও হাটকালুপাড়া গ্রামের আনোয়ারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাণীনগর সদরের হাসপাতাল গেট এলাকায় হানিফ মোবাইল শোরুমে কেচি গেট ও সাটারের তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা ওই দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এছাড়া আরো কয়েকটি এলাকায় চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।

তিনি আরও জানান, দু’দিনের অভিযানে বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ এবং চোরাই মোটরসাইকেল ও নতুন মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়। চোরের দল বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অটোরিকশা, দোকানে ও মূল্যবান সম্পদ চুরি করে আত্নগোপনে ছিলো। গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের করে রিমানন্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজাসহ অনেকেই।

এস/আই