সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পুঠিয়ায় মেয়েকে হত্যার দায়ে বাবা-মা ও ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
পুঠিয়ায় মেয়েকে হত্যার দায়ে বাবা-মা ও ভাই গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় হোসনে আরা প্রান্তি (২০) নামের এক মেয়েকে হত্যার দায়ে বাবা মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে পুঠিয়ার গণ্ডগোহালী জামালগঞ্জ পাড়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাবা বাবু (৪৫), মা নাসরিন বেগম(৪০) ও ভাই নাসিম (১৮)।

পুলিশ জানায়, গত ৪ মার্চ রাতে প্রান্তিকে মারধর করার পর সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আত্মহত্যা করেছে বলে আমগাছে ঝুলিয়ে রাখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়। সে সময় একটি ইউডি মামলা করা হয়।

এদিকে ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট গতকাল মঙ্গলবার পুলিশের হাতে আসলে প্রান্তিকে মারধর করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে বলে তারা নিশ্চিত হয়। এরপর মঙ্গলবার রাতে হত্যার দায়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহতের বাবা মা ভাইকে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি বিবাহিত ছিল। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার কথা বলে ছযদিন মেয়েটি অন্য কোথাও ছিল। পরে বাড়িতে ফিরলে শাসন করতে গিয়ে এমনটা হয়ে যায়। তার ভাই নাসিম প্রাথমিকভাবে সবকিছু স্বীকার করেছে।

এস/আই