সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন জোকোভিচ

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন জোকোভিচ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

এ বছরের শেষদিকে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ান সংবাদমাধ্যমের বরাত এমন খবরই প্রকাশিত হচ্ছে। অবশ্য নিজে থেকে এখনো তা নিশ্চিত করেননি ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

 

জোকোভিচের পরিবারের কাছের একটি সূত্রের বরাত দিয়ে সার্বিয়ান গণমাধ্যম প্রকাশ করে, বছরের শুরুর দিকেই নাকি গর্ভবতী হওয়ার বিষয়টি বুঝতে পারেন জোকোভিচের স্ত্রী জেলেনা জোকোভিচ। ডাক্তারের কাছে গিয়ে সুখবরের ব্যাপারে নিশ্চিত হন।

 

টেলিফোনে জোকোভিচকে খবরটি জানান জেলেনা। দু’জনই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কারণ সব সময়ই দুই সন্তানের প্রত্যাশ করে আসছিলেন এ দম্পতি।

 

কিছু রিপোর্টে বলা হচ্ছে, জেলেনা দুই মাসের গর্ভবতী। তার মানে আগামী আগস্ট বা সেপ্টেম্বরে সন্তানের জন্ম হতে পারে। যখন কোর্টে গড়াবে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন।

 

২০১৪ সালের অক্টোবরে জোকোভিচ-জেলেনার ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান। দুই বছর বয়সী জোকোভিচ জুনিয়রের নাম স্টিফান জোকোভিচ।

সূত্র: বাংলা নিউজ