সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

নগরীর ডিঙ্গাডোবায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২২১ মিনিট পড়া


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাবেরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃবৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেরা বেগম নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা তিনি। স্বামীর নাম আলাউদ্দিন (মৃত)। সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন।

জিআরপি থানা সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। নগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজশাহী রেলওয়ে জিআরপি থানার এসআই আনিসুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এস/আই