সদ্য প্রকাশিত
১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের
খেলা

ফ্রি কিকে হোঁচট খেল চেলসি

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফ্রি কিকে হোঁচট খেল চেলসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শনিবার লিভারপুলের কাছে টটেনহ্যাম হেরে যায়। এতে শীর্ষস্থানে ব্যবধানটা ১২ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল চেলসির। কিন্তু রবিবার বার্নলির মাঠে হোঁচট খেল তারা।

 

রবি ব্রাডির চমৎকার এক ফ্রি কিক গোলে জয়বঞ্চিত হয়েছে চেলসি। ১-১ গোলে তাদের রুখে দিয়ে টার্ফ মুরে অসাধারণ হোম পারফরম্যান্স ধরে রেখেছে বার্নলি।

 

২০ গজ দূর থেকে বাঁকানো এক ফ্রি কিকে চোখ ধাঁধানো গোল করেন আয়ারল্যান্ডের এ খেলোয়াড়। বার্নলির জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

 

শুরুটা কিন্তু দারুণ করেছিল চেলসি। মাত্র ৭ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ২৪ মিনিটের গোলে তারা হারিয়েছে পয়েন্ট।

 

বলার মতো খবর হচ্ছে, ২০১৩ সালের মার্চের পর লিগে এবারই প্রথম ফ্রি কিকে কোনও গোল হজম করল চেলসি।

 

চলতি মৌসুমে ২৫ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। টটেনহ্যাম ও আর্সেনালের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে তারা। আর ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সের সুবাদে ১২ নম্বরে উঠে এসেছে বার্নলি।

সূত্র: বাংলা ট্রিবিউন