সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিতল ভারত

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিতল ভারত

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

৩১ জানুয়ারি থেকে ভারতে শুরু হয় ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর।

ফাইনালে লড়ে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। এটা তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছিল ভারত।

রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দল। জবাবে ১৭.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। পাশাপাশি নিশ্চিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা।
ভারতের হয়ে ব্যাট হাতে প্রকাশ ৬০ বলে অপরাজিত ৯৯ রান করেন। অজয় কুমার করেন ৪৩ রান। কেতন প্যাটেল করেন ২৬ রান।

সূত্র: রাইজিংবিডি