সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবলে শেখ রাসেল চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবলে শেখ রাসেল চ্যাম্পিয়ন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মাগুরায় বঙ্গবন্ধু  কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনীকে টাইব্রেকারে হারিয়ে শেখ রাসেল ক্রীড়া  চক্র চ্যাম্পিয়ন  হয়েছে ।

আজ রোববার মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল পায়নি। গোলশূন্য ড্রয়ের পর খেলা টাইব্রেকারে  গড়ায়। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ৫-৪ গোলের  ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনীকে  পরাজিত  করে  টুর্নামেন্টের  চ্যাম্পিয়ন হয় শেখ  রাসেল ক্রীড়া চক্র।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড়  নির্বাচিত  হন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার  অরুপ কুমার  বৈদ্য । গত  ২০  জানুয়ারি এ টুর্নামেন্টে  শুরু  হয়েছিল। বসুন্ধরা সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা সংস্থার  সার্বিক সহযোগিতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্নামেন্টের  আয়োজন  করে। এ টুর্নামেন্টে মোট  ১২টি  ফুটবল  দল অংশ নেয় । সেমিফাইনালে পারজিত হয়ে বিদায় নেয় আবাহনী ও মোহামেডান।

ফাইনাল শেষে বাংলাদেশ  সরকারের যুব  ও ক্রীড়া  প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি   প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত থেকে  বিজয়ী  দলের  হাতে ট্রফি  তুলে দেন। এ সময় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের  সভাপতি  তানজেল হোসেন খান, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক  পংকজ  কুমার কুন্ডু,  সদর  উপজেলা চেয়ারম্যান  রস্তম  আলী , প্রধানমন্ত্রীর একান্ত  সহকারি  সচিব  এ্যাড.  সাইফুজ্জামান শিখর, পৌর মেয়র খুরশিদ  হায়দার  টুটুল, জেলা ক্রীড়া  সংস্থার  সাধারণ সম্পাদক  মকবুল হোসেন ও টুর্নামেন্টের আহবায়ক জাতীয় দলের সাবেক ফুটবলার জিল্লুর  রহমান লাজুক  উপস্থিত  ছিলেন ।

সূত্র: রাইজিংবিডি