সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বাঘায় ওয়ান সুটার গান উদ্ধার

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২২২ মিনিট পড়া
বাঘায় ওয়ান সুটার গান উদ্ধার


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী বাঘায় ইটের স্তপ থেকে বাট ও ব্যারেলযুক্ত ১৫ ইঞ্চি একটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯ ফোন পেয়ে মীরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মওদুদ আহমেদ মধুর বাড়ির সামনে থেকে এই ওয়ান সুটার গান উদ্ধার করে।

জানা যায়, উপজেলার মীরগঞ্জ ভানুকর চাইপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মওদুদ আহমেদ মধু তার বাড়ির সামনে ইটের স্তপ করে রাখা হয়েছে। এই ইটের স্তপের মধ্যে বাট ও ব্যারেলযুক্ত ১৫ উঞ্চি একটি ওয়ান সুটার গান স্থানী লোকজন দেখতে পায়। তারা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করে। পরে বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে।

এ বিষয়ে মওদুদ আহমেদ মধু তার ফেসবুক লাইফে প্রচার করে হিরোইন ব্যবসায়ী রুবেল মোল্লা, পলাশ মোল্লা, বুলবুল মোল্লাকে এই অবৈধ ব্যবসা করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বাড়িঘর ভাংচুর করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ওয়ান সুটার গান ফেলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে পলাশ মোল্লা বলেন, তিনদিন আগে আমরা পিকনিক করছিলাম। এ সময় কোন কারণ ছাড়াই গালিগালাজ করে মওদুদ আহমেদ মধু। এ নিয়ে আমাদের ফাঁসানোর জন্য এ ধরনের কাজ করা হয়েছে। তবে উদ্ধারকৃত ওয়ান সুটার গান হাতের ছাপ নিয়ে পরীক্ষা করলে আসল রহস্য উদ্ঘটন হবে।

এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি আবদুল করিম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে একটি ইটের স্তপের মধ্য থেকে একটি ওয়ান সুটার গান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এস/আই