সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

যোশিকেই পাচ্ছে বাংলাদেশ; প্রায় নিশ্চিত জন্টি রোডসও

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যোশিকেই পাচ্ছে বাংলাদেশ; প্রায় নিশ্চিত জন্টি রোডসও

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মার্চে শ্রীলঙ্কা সফর দিয়েই বাংলাদেশ ক্রিকেটের স্পিন কোচ হিসেবে কাজ করবেন ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশি। তবে এখনই তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেয়া হচ্ছে না।

 

যোশির অধীনে আসন্ন সিরিজে টাইগার স্পিনাররা সাফল্য পেলে তবেই তাকে দীর্ঘ মেয়াদে কোচ হিসেবে দায়িত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

 

রোববার (১২ ফেব্রুয়ারি) হায়দ্রাবাদের বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির সময় সুনিল যোশির সঙ্গে আলোচনার এমন অগ্রগতির কথা জানান আকরাম। তিনি জানান, ‘যোশির সঙ্গে আমার কথা হয়েছে। শ্রীলঙ্কা সফরে আমরা তাকে রাখতে চাই। আসন্ন সিরিজে তার কাজ দেখে তবেই মেয়াদের কথা ভাববো।’

 

এদিকে মাশরাফি, মুশফিকদের ফিল্ডিং কোচের বিষয়টিও প্রায় নিশ্চিত করেছে বিসিবি। এক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় শীর্ষে আছেন প্রোটিয়া ফিল্ডিং লিজেন্ড জন্টি রোডস। আকরাম জানান, ‘জন্টির বিষয়টি অনেকটাই নিশ্চিত। এ বিষয়ে আমাদের কথাবার্তা চলছে।’

সূত্র: বাংলা নিউজ