সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে রিপন মন্ডল (৩২) নামে এক মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত রিপন মন্ডল উপজেলার ছয়বাড়িয়া গ্রামের উজ্জল মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, রিপন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের টাকা না পেয়ে মাঝে মধ্যেই পরিবারের লোকজনের ওপর অত্যাচারও করতো সে। তার পরিবারের লোকজনের এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে রিপনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের সত্যতা পাওয়ায় মাদকসেবী রিপনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, কারাদন্ডপ্রাপ্ত রিপন মন্ডলকে এদিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

এস/আই