সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

প্রথম ভারতীয় হিসেবে বিদেশি লিগে ইউসুফ

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্রথম ভারতীয় হিসেবে বিদেশি লিগে ইউসুফ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন ইউসুফ পাঠান।

হংকং টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন ইউসুফ। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ওই টুর্নামেন্ট। ইউসুফ মনে করছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি বেশ কাজে দেবে। হংকং লিগে খেলার অনুমতি দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান ইউসুফ।

এ প্রসঙ্গে পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে ইউসুফ পাঠান বলেন, ‘আমাকে সেখানে খেলার অনুমতি দেওয়ার জন্য প্রথমে বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আমি ওই লিগে খেলার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এটা আইপিএলের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। এজন্যই আমি সেখানে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।

৩৪ বছর বয়সি ইউসুফ ভারতের হয়ে সবশেষে ২০১২ সালে মাঠে নেমেছিলেন। হংকং টি-টোয়েন্টি লিগে কওলুন ক্যানটন্সের হয়ে খেলবেন তিনি। তার এই দলটিতে থাকছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন ইউসুফ পাঠান।

সূত্র: রাইজিংবিডি