সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নগরীতে ডিবি’র অভিযানে ১১০ লিটার চোলাইমদ-সহ ৩ আটক

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
নগরীতে ডিবি’র অভিযানে ১১০ লিটার চোলাইমদ-সহ ৩ আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ১১০ লিটার দেশীয় চোলাইমদ-সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো মো: আজিজুল ইসলাম (৫০), মো: খাদেমুল ইসলাম (৪৫) ও মো: রুবেল (৪০)। আজিজুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত সেফাত শেখের ছেলে, খাদেমুল মতিহার থানার বুধপাড়া এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে ও রুবেল চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার  আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান এবং এসআই সালেকুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল, খাদেমুল ও রুবেলকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই