সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের তফসীল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রেসক্লাবের আহবায়ক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তফসীল ঘোষণা সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান দুখু, সাংবাদিক ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন মন্ডল, মাহফুজুর রহমান প্রিন্স, এসএম সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন, হেলাল উদ্দীন, নাজিম হাসান, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক আহম্মেদ, আনোয়ার হোসেন বাবু প্রমুখ। এ সময় সভায় সর্ব সম্মতিক্রমে বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।

আগামী ৮ অক্টোম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফশীল নিম্নরূপ- ২৫ সেপ্টেম্বর তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৬সেপ্টেম্বর থেকে ১ অক্টোম্বর মনোনয়নপত্র উত্তোলন। ২অক্টোম্বর থেকে ৩ অক্টোম্বর তারিখ মনোনয়নপত্র জমাদান। ৪ অক্টোম্বর  মনোনয়নপত্র যাচাই-বাচাই এবং ৫ অক্টোম্বর তারিখে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে সিদ্ধান্ত হয় । আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রেসক্লাবে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম উত্তোলন এবং জমাদানের আহ্বান জানিয়েছেন আহ্বায়ক আকবর আলী।

এস/আই