সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাণীনগরে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার উপজেলার বড়গাছা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।

শামীম হোসেন জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে  রাণীনগরের বড়গাছা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বড়গাছা বাজারে অবস্থিত ২টি মুদি দোকানে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে প্রানতোষ ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা ও রিটু ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শ্যামল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও মিষ্টিতে পোকা মাকড়ের উপস্থিতি পাওয়ার অপরাধে হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় রাণীনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল মান্নান ও রাণীনগর থানার এসআই সাজ্জাদ হোসেন উপ¯ি’ত ছিলেন।

এস/আই