সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

নগরীতে ডিবি’র অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
নগরীতে ডিবি’র অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম হেরোইনসহ আজিজুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আজিজুল হক মহানগরীর পবা থানার গোয়লদহ এলাকার মৃত কায়েম উদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত রাত ১টায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার  আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক মীর্জা আব্দুস ছালাম, এসআই মো: মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকায় এক মাদক বিক্রতা মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১টায় দাদপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আজিজুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই