সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে জালনোট ও ইয়াবাসহ এক জন আটক

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
নগরীতে জালনোট ও ইয়াবাসহ এক জন আটক


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে জলনোট ও ইয়াবাসহ জাহাঙ্গীর আলম জনি (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ১১ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নগরীর বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টর এলাকার ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম জনি রাজশাহী দূর্গাপুর থানার সায়বাড় পশ্চিমপাড়া এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে। এসময় তার কাছ থেকে ১০০টি পাঁচশত টাকার জালনোট ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, গতকাল ১১ সেপ্টেম্বর, ২০২২ দুপুর দেড়টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টর এলাকার জাহাঙ্গীরের ভাড়াবাসায় অবৈধ জালটাকা মজুদ আছে।

এই সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ২টায় জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। এরপর তার ঘর তল্লাশী করে পাঁচশত টাকার ১০০টি জালনোট ও তার দেহ তল্লাশি করে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই