সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

লালপুরে উত্তরা ট্রেনের ইঞ্জিনে আগুন

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
লালপুরে উত্তরা ট্রেনের ইঞ্জিনে আগুন

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১১সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে রেলের কোন যাত্রী আহত হয়নি। এঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি রাজশীর উদ্দেশে ছেড়ে যায়।

এবিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। এর কিছুক্ষনের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় । ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরবর্তীতে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। বর্তমান ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এস/আই