নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযানে গত ২৪ ঘন্টায় (৬ সেপ্টেম্বর) ৩২ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ১৪ জনকে আটক করে। এর মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে মোট ৩৭ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ও ৬৭ পিস ইয়াবা উদ্ধার হয়।
জে /এইচ









