সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মহানগরীতে ১ কেজি গাঁজা উদ্ধার: আটক ১

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
মহানগরীতে ১ কেজি গাঁজা উদ্ধার: আটক ১


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজা-সহ কবির হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপির ডিবি পুলিশ। শনিবার ৩ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে নগরীর পবা থানার ঘোলহাড়ীয়া এলাকা থেকে আটক করে।  গ্রেফতারকৃত কবির ঘোলহাড়ীয়া দক্ষিণপাড়ার মৃত আজাদ আলীর ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ৩ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মো: আব্দুস ছালাম, এসআই মাহাফুজুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে পবার ঘোলহাড়ীয়া এলাকা থেকে কবির হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই