লাইফ স্টাইল

পানতোয়া

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উপকরণ
ছানা- ৩/৪ কাপ, মাওয়া- ১/৩ কাপ, সুজি- ১ টেবিল চামচ(পানিতে ভিজিয়ে ছেকে নেয়া), ময়দা- ১ বা ২টেবিল চামচ, ঘি- ১ টেবিল চামচ, এলাচ গুড়ো- সামান্য পরিমাণ, বেকিং পাউডার-১/২ চা চামচ, তেল- পরিমাণ মত।
সিরার জন্য উপকরণ
চিনি- ২কাপ, পানি- ৪কাপ, ছোট এলাচ ও দারচিনি – পরিমাণ মত।

 

প্রণালী
• ছানা থেকে পানি ঝরিয়ে নিতে হবে। একটুও পানি থাকলে হবে না।
• এবার একটি প্যানে সিরার সব উপকরণ নিয়ে তা ঘন করে রান্না করে নিতে হবে। খুব বেশি পাতলা বা ঘন না করে মাঝামাঝি করে সিরা তৈরি করে নিতে হবে।
• এখন অন্য একটি বাটিতে ছানা ভাল করে মেখে তার মধ্যে মাওয়া, সুজি, এলাচ গুড়ো, ময়দা, ঘি,বেকিং পাউডার দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে। এবার পুরো ময়ান গোল গোল করে মিষ্টির আকারে গড়ে নিন।
• এবার প্যানে তেল আগে থেকে গরম করে নিয়ে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তেল গরম হবে কিন্তু এত গরম করা যাবে না যে মিষ্টিগুলো দেয়ার সাথে সাথে লাল হয়ে যায়। অল্প আঁচে ধীরে ধীরে মিষ্টিগুলো লাল করে ভাজতে হবে।একসাথে সব মিষ্টি না ছাড়াই ভাল।
• মিষ্টি ভাজার সাথে সাথে আগে থেকে করে রাখা হালকা গরম সিরায় তা ছেড়ে দিয়ে ঢেকে দিতে হবে।
• সব ঠিক থাকলে অল্প সময়েই মিষ্টিগুলো ভিজে নরম হয়ে যাবে।
• ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার পানতোয়া ।

সূত্র: অনলাইন