সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাঘায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২২২ মিনিট পড়া
বাঘায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ৭০০ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করে মালিকের দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদফতর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর র‌্যাব-৫ এর সহযোগিতায় এই গুড় তৈরিতে কারখানার মালিক সেকেন্দার আলীর জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা পশ্চিমপাড়া গ্রামের নয়ন মন্ডলের ছেলে সেকেন্দার আলী দীর্ঘদিন থেকে চিনি গালায় করে আখের ভেজাল গুড় তৈরী করে আসছিলেন। চিনি, মোনালিসা, নানা রকম ক্যামিকেল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে এই ভেজাল গুড় তৈরী করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকাল ৪টার দিকে র‌্যাব-৫ এর সহায়তায় এই গুড় তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা, ৭০০ কেজি ভেজাল গুড় ও তৈরীর উপরকরণ ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, চিনি দিয়ে গুড় তৈরীর কারখানার মালিক সেকেন্দার আলী অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরীর উপরকরণ ধ্বংস এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এস/আই