সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

লালপুরে বসত বাড়ীতে আগুন, ১০ লক্ষধিক টাকার ক্ষতি 

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২২২ মিনিট পড়া
লালপুরে বসত বাড়ীতে আগুন, ১০ লক্ষধিক টাকার ক্ষতি 

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে একটি বাড়িতে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ৩০ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা মজিবুর রহমানের বাড়ীতে হঠাৎ আগুন লাগে।

লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার গৌরীপুরের বাসিন্দা মজিবুর রহমানের বাড়ীতে হঠাৎ আগুন লাগে। মূহুর্তের মধ্যেই বৈদ্যুতিক তারে লেগে সারা বাড়ী আগুন ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকাসহ ৩০ মন চিনি বাদাম, পশু খাদ্য সহ বাড়ীর ৭টি বেডরুম,২টি স্টোর রুম ও ১ কিচেন রুম সহ ১০টি রুমে থাকা আসবাব পত্র ও মালামাল পুড়ে যায়। স্থানীরা জানায় ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী আগুন লেগে নগদ টাকা সহ বাড়ীর আসবাব পত্র ও পশু খাদ্য সহ মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এ কে এম মোর্শেদের নেতৃত্বে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন। লালপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসিবুর রহমান জানান, ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়। এ সময় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে এই পরিবারের ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এস/আই