সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩০ 

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩০ 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় (২৮ আগস্ট ) ৩০ জনকে আটক করা হয়েছে।আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদে আটক করেন ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করেন । এর  মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৮ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক   মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে  ২৭ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা, ৩ বোতল ফেন্সিডিল ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার  হয় ।

জে /এইচ