সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি আট

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০২২১ মিনিট পড়া
আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি আট


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদি-সহ ৮ জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, লালচাঁন চান্দু (৫৫), হায়দার আলী (৪৮), তোজাম্মেল আলী (৩২), রাজ্জাক আলী (৩৫), আরমান মন্ডল (৬০), জামিরুল ইসলাম আতিয়ার (৩৬), ফয়সাল আলী (২০) ও আনোয়ার হোসেন গুলি (৫০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৫ আগস্ট,  রাত সোয়া ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার  আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এস/আই