
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব হোসেন মন্টু (৫৫) কে আটক করেছে পুলিশ । সন্ধ্যায় রাণীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে কুজাইল এলাকা থেকে তাঁকে আটক করেন । আটককৃত ব্যাক্তি কুজাইল গ্রামের মৃত মো. তুমিজ উদ্দিনের ছেলে।

সোমবার (২২ আগস্ট )বিকেলে উপজেলার কুজাইল গ্রামে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় ।
শিশুর মা জানান, ঘটনার দিন বিকেল ৩ টায় আমার ছয় বছর বয়সি শিশু তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলা-ধুলা করছিলেন। এ সময় মন্টু আমার মেয়েকে যাদু খেলা দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে গিয়ে মেয়ের হাতে ৫ টাকা দেন এবং তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন । মেয়েটি চিৎকার করতে লাগলে তাকে হুমকি দিয়ে কাউকে কিছু বলতে বারণ করেন এবং মেয়েকে ছেড়ে দেন । এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি আমাদের কাছে জানান ।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন । পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক কে আটক করেন । আটক মন্টুকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
জে/এইচ









